সেই দুই স্ত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের সাবেক শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনকে স্বামী দাবি করে দুই ধর্মের দুই স্ত্রী আদালতে মামলা করেছেন। দুটি মামলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা হয়।ওই শিক্ষক গত ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এরপর দুই ধর্মের দুই স্ত্রীই তাঁর লাশ দাবি করেন। বিষয়টির মীমাংমা না হওয়ায় দুই সপ্তাহ ধরে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে।নিহত শিক্ষকের এক স্ত্রী আকলিমা আকতার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে দায়ের করা মামলায় বলেন, নিহত চন্দন ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁকে বিয়ে করেছেন। হাকিম এনামুল হক তাঁর ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ের বিষয় নিশ্চিত হওয়ার জন্য নিকাহ্নামা দেখাতে আদেশ দেন। যে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে এবং ধর্ম পরিবর্তন করা হয়েছে, সেই নোটারি পাবলিককে সাক্ষী করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।নিহত ওই শিক্ষকের আরেক স্ত্রী তিথি চক্রবর্তী সিএমএম আদালতে গত ২৭ ডিসেম্বর আরেকটি মামলা করেন। তিনি হিন্দুধর্ম অনুসারে স্বামীর মৃতদেহ সত্কারের দাবি জানান।পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় খিলগাঁও থানার পুলিশ নিহত শিক্ষকের লাশ কারও কাছে হস্তান্তর করেনি।