সেগুনবাগিচায় তিনজনকে অজ্ঞান করে অলংকার নিয়ে পালাল গৃহকর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষাক্ত খাবার খাইয়ে গৃহকর্ত্রী ও তাঁর দুই সন্তানকে অচেতন করে টাকা ও অলংকারসহ মালামাল নিয়ে পালিয়েছে গৃহকর্মী নাজমা। অচেতন অবস্থায় লিপি বেগম (৪৫), মেয়ে নাবিলা (২২) ও ছেলে নিলয়কে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ৬/২, সেগুনবাগিচার এক্সেনসিয়াল টাওয়ারের পঞ্চম তলার বাসিন্দা সৈয়দ জামালউদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনা জেনেছে। অভিযোগ নিয়ে এলে তা মামলা হিসেবে নেওয়া হবে।