সেনাকল্যাণ সংস্থার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
সেনাকল্যাণ সংস্থার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.) প্রধান অতিথি এবং সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া বিশেষ অতিথি ছিলেন।বর্তমানে সেনাকল্যাণ সংস্থা মোট নয়টি শিল্পপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিক্রয় উন্নয়ন দপ্তর পরিচালনা করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শারাফত হোসেন। এ সময় বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, ভারপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেনা কল্যাণ সংস্থার সার্বিক কার্যক্রমের ওপর তথ্যচিত্র প্রদর্শন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।