সেনাপ্রধানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ও তুরস্কের নেভাল ফোর্স কমান্ডারের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও তুরস্কের নেভাল ফোর্স কমান্ডার অ্যাডমিরাল আদনান ওজবাল সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ইতো নাওকি ও আদনান ওজবাল। সাক্ষাৎকালে তাঁরা সেনাপ্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও বাংলাদেশ, জাপান এবং তুরস্কের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় সেনাবাহিনী প্রধান তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য জাপানের রাষ্ট্রদূত এবং তুরস্কের নেভাল ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান।