সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান সফল করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সেনাবাহিনী। গতকাল রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদের সামনের মাঠে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন।কর্মসূচিতে অংশ নেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সারা দেশের সেনা স্থাপনাগুলোতে গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। ঢাকার বিভিন্ন সেনা স্থাপনা ও ইউনিটে বনজ, ফলদ ও ঔষধি গাছের আট হাজার ৪৭১টি চারা রোপণ করবে সংস্থাটি। আইএসপিআর।