সেন্ট যোসেফ স্কুলে কাল ভাষা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেন্ট যোসেফ স্কুলে কাল শুক্রবার শুরু হচ্ছে ভাষা উৎসব। ইংরেজি ভাষার সংক্ষিপ্ত কোর্স, বইভিত্তিক কুইজ, হাতের লেখা প্রতিযোগিতা, বানান প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এরই মধ্যে শেষ হয়েছে।শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে উৎসব। শুরুতে ইংরেজি গ্রামার অলিম্পিয়াড, চলচ্চিত্র প্রদর্শনী, হবি ও সংগ্রহের প্রদর্শনী, স্পট কুইজের পর বিকেল চারটায় পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে উৎসব। বিজ্ঞপ্তি।