সেপ্টেম্বরে ৫২ প্রতিষ্ঠানকে পৌনে পাঁচ কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সেপ্টেম্বরে ঢাকা মহানগরসহ আটটি জেলায় অভিযান চালিয়ে ৫২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। ওই মাসে ১০টি অভিযান চালিয়ে পরিবেশের ক্ষতি বাবদ চার কোটি ৭৬ লাখ টাকা জরিমানা এবং তিন কোটি ৯৬ লাখ টাকা আদায় করে অধিদপ্তর। অধিদপ্তর এ সময় আটটি অবৈধ শিল্পকারখানা বন্ধ এবং চারটি অবৈধ ইটভাটা অপসারণের আদেশ দেয়। অভিযান চলে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে। পরিবেশদূষণ ঘটানোর দায়ে দণ্ডিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: প্রাণ গ্রুপ, আকিজ গ্রুপ, ওরিয়ন গ্রুপ, ফু-ওয়াং, বেক্সিমকো গ্রুপ, জাপান গার্ডেন সিটি ইত্যাদি। গতকাল সোমবার ও গত রোববার পরিবেশদূষণ এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা করেছে অধিদপ্তর। এমবিএম গার্মেন্টস লি. ও স্ট্যান্ডার্ড গ্রুপের কাছ (কাজীপুর ফ্যাশনস লি.) থেকে নদীদূষণের দায়ে ২৪ লাখ টাকা এবং অবৈধ ভবন নির্মাণের দায়ে কমফোর্ট গ্রুপ থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ঢাকা এবং অন্যান্য জেলায় অভিযান পরিচালনা ও সমন্বয় করেন।