প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবা পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করাসহ ১১ দফা দাবি জানিয়েছে নার্সেস ঐক্য পরিষদ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা-কর্মীরা এ দাবি জানান। লিখিত বক্তব্যে নার্সেস ঐক্য পরিষদের সভাপতি সাবিনা শারমিন ১১ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সেবা পরিচালক জাহানারা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ডিপ্লোমা নার্সদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা বাস্তবায়ন, সহকারী নার্সদের সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদে নিয়োগ ইত্যাদি। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন, সহসভাপতি মো. আনিছুর রহমান, ইসমত আরা প্রমুখ।