সেবা সংস্থার সংযোগ স্থানান্তরে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের সময় বিভিন্ন সেবা সংস্থার সংযোগ লাইন (পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোনসহ) স্থানান্তরে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। গত সোমবার স্থানীয় সরকার বিভাগে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের অগ্রগতি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির। প্রতিমন্ত্রী সেবা সংস্থার লাইন অপসারণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময় রাজধানীর পরিবহনব্যবস্থার উন্নয়নে নেওয়া অন্য প্রকল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন সংশ্লিষ্টদের। গতকালের সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন, ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ফ্লাইওভারের নির্মাতাপ্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।