সেরা কুড়িতে মহানগর এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বোর্ডের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক থেকে এগিয়ে থাকা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৬টিই ঢাকা মহানগরের। মহানগরে মোট পাসের হার ৯৩ দশমিক ৩৫ শতাংশ। মহানগরে ৫৬ হাজার ১১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৩৮৬ জন পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৩৩০ জন।ঢাকা মহানগরের রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে আছে। প্রতিষ্ঠানটিতে মোট ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৭৯ জন। দ্বিতীয় স্থানে আছে ভিকারুন নিসা নূন স্কুল। মোট এক হাজার ২২৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে এক হাজার ২২৫ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৭ জন। তৃতীয় স্থানে আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মোট পরীক্ষার্থী ৯১৫ জনের মধ্যে পাস করেছে ৯১৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৭৭৮ জন। চতুর্থ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। মোট পরীক্ষার্থী ৩৮৩ জনের সবাই পাস করেছে। পঞ্চম স্থানে আছে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৭৭ জনের মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪২ জন।ষষ্ঠ সেন্ট যোসেফ হাইস্কুল, পরীক্ষার্থী ১৫৫, পাস করেছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন। সপ্তম মণিপুর হাইস্কুল, পরীক্ষার্থী ৯০৪ জন, পাস করেছে ৯০২ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৯৪ জন। অষ্টম স্থানে আছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৪৯ জনের মধ্যে সবাই পাস করেছে এবং সবাই জিপিএ-৫ পেয়েছে। নবম মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, পরীক্ষার্থী ৪২৪ জন, পাস করেছে ৪২৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩১৭ জন। দশম স্থানে আছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। এ কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৪৩ জন। তারা সবাই জিপিএ-৫ পেয়েছে।১১তম এসওএস হারমেইন মেইনার কলেজ, পরীক্ষার্থী ৭৯ জনের সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়ছে ৭৪ জন। ১২তম ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়, পরীক্ষার্থী ১৬৫ জনের সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪৪ জন। ১৩তম হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, পরীক্ষার্থী ১৯৪ জনের সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন। ১৪তম গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, পরীক্ষার্থী ২৭৪ জনের মধ্যে পাস করেছে ২৭২ জন, জিপিএ-৫ পেয়েছে ২১৪ জন। ১৫তম ফাইজুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, পরীক্ষার্থী ১৪৩ জনের সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১২৫ জন। ১৬তম শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, পরীক্ষার্থী ২৪২ জনই পাস করেছে, জিপিএ-৫ পেয়ছে ১৯৮ জন। ১৭তম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পরীক্ষার্থী ২০৯ জনই পাস, জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। ১৮তম ময়মনসিংহ জিলা স্কুল, পরীক্ষার্থী ২১৮ জনই পাস, জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন। ১৯তম ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, পরীক্ষার্থী ৩২২ জনের সবাই পাস, জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন। ২০তম মোহাম্মদপুর প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুল, পরীক্ষার্থী ২৮৬ জনের মধ্যে পাস করেছে ২৮৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২০২ জন।