সেরা ১২ মেধাবীকে পুরস্কার কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয়ভাবে নির্বাচিত ১২ জন সেরা মেধাবীকে আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকা করে নগদ পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেবেন।গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ১৩ এপ্রিল জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় মাঠপর্যায় থেকে উঠে আসা ৯৬ জন প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে জাতীয় পর্যায়ে ১২ জন সেরা মেধাবী নির্বাচন করা হয়।