সোহেলী ও নূরজাহান খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী এলাকায় কিশোরী সোহেলী ও গৃহবধূ নূরজাহান হত্যার ঘটনায় এক কিশোরসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম তারেক রহমানের নেতৃত্বে কদমতলী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ৩ নভেম্বর সন্ধ্যায় কদমতলীর দক্ষিণ দনিয়া ২ নম্বর মিনাবাগ সড়কের একটি ফ্ল্যাটে ইতালিপ্রবাসী আবদুল হান্নান মিয়ার মেয়ে সোহেলীকে (১২) হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তারা সোহেলীর মা শাহিদা মৃধা (৩০) ও ছোট বোন সারাকে (৭) কুপিয়ে আহত করে। অন্যদিকে কদমতলীর জুরাইনে গৃহবধূ নুরজাহান হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী নাছির উদ্দিনকে (৩৫) রোববার রাতে চাঁদপুর জেলা সদরের ষোলঘর দর্জিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।