সৈনিকের স্ত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেনানিবাস-সংলগ্ন পশ্চিম মাটিকাটা এলাকার ভাড়া বাসা থেকে বুধবার রাতে এক সৈনিকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত লুত্ফুন্নাহার (২৮) করপোরাল আনোয়ার হোসেনের স্ত্রী। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, ঢাকা সেনানিবাস-সংলগ্ন ৫১ পশ্চিম মাটিকাটার বাসা থেকে লুত্ফুন্নাহারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দাম্পত্য কলহের কারণে তিনি আত্মহৎযা করেছেন বলে পুলিশ ধারণা করছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।