সোনার দোকানে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ইসলামপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গতকাল রোববার হায়দার আলী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ডাকাতির ঘটনায় ওই দোকানের মালিক সুবল পোদ্দার বাদী হয়ে গতকাল বিকেলে থানায় মামলা করেন। এ ঘটনায় হায়দার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। তাঁর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর বিকেলে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।গত শনিবার রাতে কয়েকজন যুবক ওই সোনার দোকানে ঢুকে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। লুণ্ঠিত স্বর্ণালংকার ও টাকার সঠিক পরিমাণ শনিবার তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি দোকান-মালিক ও পুলিশ।গতকাল ওসি জানান, এজাহারে সুবল পোদ্দার উল্লেখ করেছেন, ডাকাতেরা তাঁর দোকান থেকে ২২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ ১৫ হাজার টাকা নিয়ে গেছে।ওসি বলেন, দোকানটিতে স্বর্ণালংকার বিক্রি ছাড়াও তৈরি ও মেরামত করা হয়। খোয়া যাওয়া স্বর্ণালংকারের মধ্যে ১২৭ ভরিই গ্রাহকেরা মেরামতের জন্য দিয়েছিলেন।