সোমবার জুরাইন-শ্যামপুরে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসলাইন প্রতিস্থাপনের কাজের জন্য রাজধানীর শ্যামপুর-জুরাইন এলাকায় সোমবার চার ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ রোববার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুরাদপুর, শ্যামপুর, জুরাইন ও পোস্তগোলা সেনানিবাস এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এসব এলাকার আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকবে।