সোয়া পাঁচ হাজার ইয়াবাসহ দুজন আটক
রাজধানীর শান্তিনগরের একটি বাসায় অভিযান চালিয়ে সোয়া পাঁচ হাজারটি ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। গত বৃহস্পতিবার বিকেলে শান্তিনগরের একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যা ব বলেছে, এ সময় মো. জামাল কাজী (৪০) ও সারোয়ার হোসেন খান (৪৮) নামের দুজনকে আটক করা হয়। তাঁরা দুজন মাদক ব্যবসায়ী।
র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদ পেয়ে র্যা ব-৩-এর একটি গোয়েন্দা দল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শান্তিনগরের ওই বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে ৫ হাজার ২৯৯টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ছাড়া সারোয়ার হোসেনের দেহ তল্লাশি করে ৪৫টি ইয়াবা পাওয়া যায়। এ সময় ওই দুজনের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ও সারোয়ার র্যা বকে বলেছেন, কক্সবাজার সীমান্ত দিয়ে ইয়াবার চালান রাজধানীতে নিয়ে আসেন তাঁরা। সড়ক ও রেলপথে এসব চালান ঢাকায় নিয়ে আসা হতো। সেখান থেকে এসব ইয়াবা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।