সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের ওপর হামলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমানের ওপর গতকাল বুধবার হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার পাশের জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিহ্নিত কয়েকজন কর্মচারী পরিচালকের দপ্তরে ঢুকে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।জানতে চাইলে পরিচালক এ কে এম মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী নামধারী শহীদুল ইসলামসহ ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি গতকাল শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ব্যাপারে তিনি হূদরোগ ইনস্টিটিউটের পরিচালকের কাছে লিখিত অভিযোগও করেছেন।জিডিতে এ কে এম মুজিবুর রহমান অভিযোগ করেছেন, হূদরোগ ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণীর কর্মচারী চিহ্নিত সন্ত্রাসী শহীদুল ইসলাম, আহসান হাবিব, ওই হাসপাতালের ওয়ার্ডবয় রাশেদুল আলম ও মো. শাহীনের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী জোর করে তাঁর দপ্তরে ঢোকে। তারা তাঁকে গালাগাল করে এবং একপর্যায়ে মারধরে উদ্যত হয়। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিচালক জিডিতে সন্ত্রাসীদের শাস্তি এবং তিনিসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়েছেন।কথিত হামলাকারী শহীদুল হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং আহসান হাবিব ওই সংগঠনের সাধারণ সম্পাদক। সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্র জানায়, গত রোববার সকালে এই হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে রোজিনা বেগম নামে চিকি ৎ সাধীন এক নারী মারা যান। তাঁর স্বামী হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারী।