সোয়ারীঘাটে তিন টন জাটকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব সদস্যরা পুরান ঢাকার সোয়ারীঘাট মাছের আড়ত থেকে প্রায় তিন টন জাটকা উদ্ধার করেছেন।র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে র‌্যাব-১০-এর অপরাধ দমন কোম্পানি-৩-এর একটি দল সোয়ারীঘাট মাছের আড়তে অভিযান চালায়। এ সময় তারা সেখানকার কয়েকজন আড়তদারের কাছ থেকে দুই হাজার ৯৫০ কেজি (প্রায় তিন টন) জাটকা উদ্ধার করে। পরে তা র‌্যাব-১০-এর লালবাগের কার্যালয়ে এনে নিলামে দুই লাখ ৯৫ হাজার টাকায় বিক্রি করা হয়।