প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবমুখর পরিবেশে স্কলাস্টিকা স্কুলে গত শুক্র ও শনিবার বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে শাখাগুলো মুখোশ, ঘুড়ি, পাখিসহ নানান দেশীয় সামগ্রী দিয়ে সাজানো হয়। অধ্যক্ষ ব্রিগেডিয়ার (অব.) কায়সার আহমেদের নেতৃত্বে উত্তরা সিনিয়র শাখার শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু করে জসীমউদ্দীন মোড় ঘুরে আসে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, নাটক পরিবেশন করা হয়। মিরপুর সিনিয়র শাখায় শাখাপ্রধান ফারাহ্ সোফয়া আহমেদের নেতৃত্বে বাঁশ, বেত ও কাগজের বিভিন্ন কারুকর্ম ও ঢাকঢোল আর মুখোশ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকেরা শোভাযাত্রায় অংশ নেন। এ ছাড়া গুলশান, ধানমন্ডি ও উত্তরা জুনিয়র শাখায় বাংলা নতুন বছরকে বরণ করে নিতে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।