স্কুলছাত্রী নিখোঁজ পরিবারের অভিযোগ অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে এক স্কুলছাত্রী অপহূত হয়েছে। এ ঘটনায় থানা অপহরণ মামলা নেয়নি বলে তার পরিবার অভিযোগ করেছে।ওই স্কুলছাত্রীর পারিবারিক সূত্র জানায়, অন্যান্য দিনের মতো গত মঙ্গলবার মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী স্কুলে গেলেও আর বাসায় ফেরেনি। উদ্বিগ্ন স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।ওই ছাত্রীর মা অভিযোগ করেন, তাঁর মেয়েকে স্কুল থেকে অপহরণ করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় তিনি মিরপুর থানায় মামলা করতে গেলেও পুলিশ নেয়নি। বাধ্য হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু পুলিশ এই জিডিরও তদন্ত করছে না বলে তিনি অভিযোগ করেন। মিরপুর থানার অপারেশন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, কেউ নিখোঁজ হলে সরাসরি মামলা না নিয়ে থানায় জিডি নেওয়া হয়। থানার উপ-পরিদর্শক মোজাফফরকে জিডির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।