স্কুলের শিক্ষার্থীদের জন্য লেখালেখি প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ক্লাব স্কুলশিক্ষার্থীদের জন্য ‘ভাবো, লিখো এবং উপস্থাপন করো’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে। ক্লাবটির ১২ বছরে পদার্পণ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।‘ক’, ‘খ’ ও ‘গ’—তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা ‘ক’, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী ‘খ’ এবং সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।পরিবারে, স্কুলে, পথেঘাটে ও পাড়ার সমস্যা এবং এর সমাধান লিখে পাঠাতে হবে। সেখান থেকে বাছাই করা সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ক্লাব, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ৪৩ মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায় লেখা পাঠাতে হবে। বিজ্ঞপ্তি।