স্টাফ ওয়েলফেয়ার হাইস্কুলের সুবর্ণজয়ন্তী ৩ ও ৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টাফ ওয়েলফেয়ার হাইস্কুলের (বর্তমান সিভিল এভিয়েশন হাইস্কুল) ৫০ বছর পূর্তি উদ্যাপন হবে ২০১৩ সালের ৩ ও ৪ জানুয়ারি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. জাকির হোসেন সরকারকে আহ্বায়ক এবং সাজেদুল ইসলামকে সদস্যসচিব করে ৭০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বিদ্যালয়ের মিলনায়তনে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রছাত্রীরা নাম নিবন্ধন করতে পারবেন।যেকোনো প্রয়োজনে এই নম্বরগুলোতে (০১৭১২৩৮৭৭৪৫, ০১৭১২৭০১৭৯৫, ০১৯৭৫৫৫২২৪৫) যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।