স্টেট ইউনিভার্সিটিতে বিভাগ উন্নয়ন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত বিভাগ উন্নয়ন কর্মসূচি (ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম) গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে প্রশিক্ষণ কর্মশালাটি হয়।

প্রশিক্ষণ কর্মশালায় এসইউবির উপাচার্য প্রফেসর ইফতেখার গণি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন এসইউবির বোর্ড অব ট্রাস্ট্রির সভাপতি এ এম শামীম।

প্রশিক্ষণ কর্মশালায় এসইউবির বোর্ড অব ট্রাস্ট্রির সভাপতি এ এম শামীম, সহসভাপতি মাহবুবুর রহমান লিটন, রেজিস্ট্রার প্রফেসর ওয়াই এ এম একরাম উদ-দৌলা, এসইউবির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এস এম এ ফায়েজ, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন। বিজ্ঞপ্তি