প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ দক্ষিণ এশীয় গেমস ২০১০-এর সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় (ইউবিএল ক্রসিং) পর্যন্ত এবং দৈনিক বাংলা মোড় থেকে শিল্প ব্যাংক ভবন (২৪তলা ভবন) পর্যন্ত রাস্তা দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে।