স্ত্রী ও দুই ছেলে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা না দেওয়ায় মাদকাসক্ত মাহমুদুল হাসান ওরফে সজীব ও তাঁর ভাই রাজীব তাঁদের বাবা সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা খালেককে খুন করেছেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এই ঘটনায় আটক সজীব, রাজীব ও তাঁদের মা সুফিয়া খাতুনকে গ্রেপ্তার করে গতকাল এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, সুফিয়া খাতুন তাঁর স্বামীকে খুন করার বিষয়ে দুই ছেলেকে ইন্ধন দিয়েছেন। এ জন্য দুই ছেলের সঙ্গে তাঁকেও হত্যা মামলায় আসামি করা হয়েছে। গতকাল রোববার রাতে নিহতের ভাই নেছার আহমেদ বাদী হয়ে থানায় এ মামলা করেন। গতকাল আদালতের নির্দেশে তাঁদের এক দিনের রিমান্ডে আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।