স্ত্রীকে কুপিয়ে জখম স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালীতে গতকাল সোমবার দুপুরে স্বামীর বঁটির আঘাতে ফাতেমা আক্তার (২৩) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী ইমান হাসানকে (২৪) আটক করেছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জানান, গতকাল সকালে পারিবারিক কলহের জের ধরে ইমান হাসানের সঙ্গে ফাতেমার কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইমান হাসান বাসা থেকে চলে যান। দুপুরে ফিরে ফাতেমাকে বঁটি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে ফাতেমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর প্রতিবেশীরা ইমান হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রায় দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে ইমান হাসান যৌতুকসহ বিভিন্ন কারণে তাঁকে নির্যাতন করতেন।