স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখানে মুন্নি আক্তার (২০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী রুবেল মিয়া পলাতক।

গত শুক্রবার দিবাগতরাত দুইটায় এ ঘটনা ঘটে। মুন্নির বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার বীরতৈল গ্রামে। রুহি নামে তাঁর এক কন্যাশিশু রয়েছে। এ ঘটনায় মুন্নির বাবা আবদুল মোতালেব বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুন্নির নানা আবদুল কাদের প্রথম আলোকে বলেন, প্রায় দুই বছর আগে রুবেলের সঙ্গে বিয়ে হয় মুন্নির। বিয়ের পর অল্প কয়েক মাস তাঁদের সংসার ভালো চলে। এরপর থেকেই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য মুন্নিকে মারধর শুরু করেন রুবেল। টাকা এনে দিলে আবার কিছুদিন সবকিছু ভালো চলে। সর্বশেষ পাঁচ দিন আগে মারধর করলে মুন্নি মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। শুক্রবারেরুবেল গিয়ে ক্ষমা চেয়ে তাঁকে নিয়ে আসেন। এনেই আবার মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ বাসা থেকে মুন্নির লাশ উদ্ধার করে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র সরকার জানান, নিহত মুন্নির গলায় দাগ রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্নও পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী রুবেল পলাতক। ময়নাতদন্তের পর জানা যাবে মুন্নির মৃত্যুর প্রকৃত কারণ।