স্ত্রীকে সুস্থ করে তুলতে নিরন্তর ছুটে চলছেন এক শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদা স্বপ্না
ফাইল ছবি

মো. নাজমুল হক একজন কলেজশিক্ষক। তাঁর স্ত্রী মাহমুদা স্বপ্নার ২০০৮ সালে শ্বাসকষ্ট শুরু হয়। ২০১৪ সালে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) হয়। এ হাসপাতাল–ও হাসপাতাল ছোটাছুটি করে চিকিৎসায় সুস্থ হওয়ার পর আবার মেরুদণ্ড ও কোমরের সমস্যায় দীর্ঘদিন শয্যাশায়ী থাকেন। এরই মধ্যে ধরা পড়েছে থ্যালাসেমিয়া।

নাজমুল হকের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। শিক্ষকতা করেন ঢাকার বছিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে। তিনি বলেন, থ্যালাসেমিয়ার কারণে চিকিৎসকেরা তাঁর স্ত্রীর মেরুদণ্ড ও কোমরে অস্ত্রোপচার করতে অপারগতা প্রকাশ করেছেন। তবে দ্রুত দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন তাঁরা। এ অবস্থায় আবার হাসপাতালে শুরু তাঁর ছোটাছুটি। স্ত্রীকে সুস্থ করে তুলতে সেই ছোটাছুটি আজও থেমে নেই।

এই শিক্ষক আরও বলেন, স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তিনি। এখন ওষুধের টাকাও জোগাড় করতে পারছেন না। স্কুলপড়ুয়া দুই সন্তানের পড়াশোনাও বন্ধ হওয়ার পথে।

স্ত্রীকে বাঁচাতে অসহায় এই শিক্ষক সবার সহায়তার দিকে তাকিয়ে আছেন। অন্যের সহানুভূতি পারে সংগ্রামী এই শিক্ষকের পরিবারকে আবার ফিরিয়ে আনতে স্বাভাবিক জীবনযাপনে।

সহায়তা পাঠাতে পারেন: মো. নাজমুল হক, ব্যাংক হিসাব: ২৫৮ ১৫১ ২৫১১১, ডাচ্-বাংলা ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা, ঢাকা-১২০৭। বিকাশ ও নগদেও সহায়তা পাঠানো যাবে। নম্বর: ০১৭১৬-৪৫১৭৯২।