স্থপতি মাজহারুল ইসলাম স্মরণে নাগরিক শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের স্থাপত্যকলার পথিকৃৎ মুক্তিযোদ্ধা স্থপতি মাজহারুল ইসলামের স্মরণে নাগরিক শোকসভা হবে আজ বুধবার সন্ধ্যা ছয়টায়। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই শোকসভায় আলোচনার আগে তাঁর জীবন ও কর্ম নিয়ে ইনস্টিটিউটের উদ্যোগে নির্মিত প্রামাণ্যচিত্র তিনি প্রদর্শন করা হবে।