স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আর্থিক বিকেন্দ্রীকরণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের পাশাপাশি আর্থিক বিকেন্দ্রীকরণকেও সমান গুরুত্ব দিতে হবে। অন্যথায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর ক্ষমতায়ন কখনোই হবে না।বাংলাদেশে স্থানীয় সরকারের ‘আর্থিক বিকেন্দ্রীকরণ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় পর্যায়ের পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে শওকত আলী এ কথা বলেন।গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি) মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই পরামর্শ সভার আয়োজন করে।ডেপুটি স্পিকার বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান, কিন্তু ইউনিয়ন পরিষদ সবচেয়ে বেশি অবহেলিত এবং প্রয়োজনের তুলনায় অকার্যকর। উপজেলা পরিষদ নির্বাচন এবং এ-সংক্রান্ত কার্যক্রম যথেষ্ট চিন্তাভাবনা ও প্রস্তুতি ছাড়াই করা হয়েছে। ফলে এখনো উপজেলা পরিষদগুলো ক্ষমতায়িত হয়নি। নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির আবাসিক পরিচালক ডেনিস রলিন্স বলেন, যুক্তরাষ্ট্র স্থানীয় সরকারকে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের মূল ভিত্তি হিসেবে মনে করে। সে কারণে আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারকে গুরুত্ব দিয়ে ইউএসএআইডি এ দেশে নানা কার্যক্রম পরিচালনা করছে।রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহের সভাপতিত্বে পরামর্শ সভায় সঞ্চালক ছিলেন সংস্থাটির অপর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম। মূল বক্তব্য উপস্থাপন করেন রূপান্তরের স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আনোয়ারুল কাদির।সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশরাফ আলী খানসহ সাংসদ নজরুল ইসলাম, মীর শওকত আলী, ননী গোপাল মণ্ডল, সোহরাব আলী, জেড আই এম মোস্তফা আলী, এনআইএলজির মহাপরিচালক কবির মো. আশরাফ আলম, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল মজিদ প্রমুখ।