স্থানীয়দের সহায়তায় মিরপুরের লাল মাঠ উদ্ধার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনে অবস্থিত লাল মাঠের উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় পরিবেশ বাঁচাও আন্দোলন ও স্থানীয় বর্ণক সমাজ যৌথ উদ্যোগে এ কর্মসূচি নিয়েছে। গতকাল সকালে মাঠের চারদিকে দেয়াল নির্মাণকাজ শুরু, স্মারক উন্মোচন ও মাঠ থেকে বিডিআরের দোকানসহ বাজার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা ও পবার চেয়ারম্যান আবু নাসের খান উদ্ধার কর্মসূচির উদ্বোধন করেন। গতকাল উদ্ধার কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য দেন কদম আলী মাতবর, আবু সাঈদ মুছুলি, ওয়ার্ড কাউন্সিলর ইসমাঈল হোসেন, প্রমুখ।