স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) স্থায়ী ক্যাম্পাসে গতকাল সোমবার থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বসুন্ধরায় নয় বিঘা জমিতে চারটি বহুতল ভবনে এই স্থায়ী ক্যাম্পাস তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি ১০ তলা একাডেমিক ভবন, একটি ছয়তলা গ্রন্থাগার ভবন, একটি চারতলা প্রশাসনিক ভবন এবং আরেকটি চারতলা প্রশাসনিক ভবন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থায়ী ক্যাম্পাসের ফ্লোর এলাকা চার লাখ ৫০ হাজার বর্গফুট। এ ছাড়া পার্কিংয়ে প্রায় ৪০০ গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।ভবনগুলোতে আধুনিক প্রযুক্তি-সংবলিত বড় ক্লাসরুমের সংখ্যা ৪৬টি, ১০০ আসনবিশিষ্ট লেকচার গ্যালারি তিনটি, একটি বড় মাল্টিপারপাস হল, ৭৫০ আসনবিশিষ্ট আধুনিক মিলনায়তন, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া রয়েছে। আকর্ষণীয় এই ক্যাম্পাসের মধ্যবিন্দুতে রয়েছে নান্দনিক অ্যামফিথিয়েটার।