স্পেনের রাজকীয় পদক পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক স্পেনের ‘কমান্ডার অব দ্য অর্ডার অব মেরিট’ পদক পেয়েছেন। শান্তি, অগ্রগতি, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জেন্ডারবৈষম্য দূরীকরণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রায় ৩৫ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে তাঁকে এ পদক দেওয়া হয়। বিকেলে উপাচার্য ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে স্পেনের রাজা জোয়ান কার্লসের দেওয়া এই পদক আরেফিন সিদ্দিকের হাতে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আর্তোর পেরেজ মার্টিনেজ। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।