স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। একই সঙ্গে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রথম শ্রেণীর পদমর্যাদা দেওয়ারও দাবি জানিয়েছে ওই সংগঠন।গতকাল শনিবার এ দাবিতে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষকদের এক শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।সংগঠনের সভাপতি সামসুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ইনছান আলী, আবু সাঈদ, জালাল উদ্দীন সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।