স্বর্ণপদক পেলেন গণিত বিভাগের ১০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের বিএসসি (সম্মান) ও ২০০৮ সালের এমএসসি পরীক্ষায় ভালো ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১০ জন শিক্ষার্থীকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিভাগের মিলনায়তনে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও শেষ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা হলেন রাকিব হোসেন, কাজল চন্দ্র সাহা, মো. কামরুজ্জামান, প্রসেনজিৎ গায়েন, ফারহানা আহমেদ, সাইয়েদা ফাহমিদা ফেরদৌসী, অনিমেষ অধিকারী, তৌহিদ হোসাইন, রোকনুজ্জামান ও রাজীব আরেফিন।