স্বর্ণের দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় গতকাল সোমবার ভোরে একটি সোনার দোকানে চুরি হয়েছে। দোকানের মালিকের দাবি, চোরের দল ৭০ ভরি স্বর্ণালংকার, আড়াই কেজি রুপা ও প্রায় এক লাখ টাকা নিয়ে গেছে।রামপুরা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে ‘সুমন জুয়েলার্স’ নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের সাতটি তালা কেটে ভেতরে ঢোকে। দোকানের মালিক জয়নাল আবেদীন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি মামলা করেন।