স্বল্প মূল্যে ক্যানসারের ওষুধ বাজারজাত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট ক্যানসার চিকিৎসক এ বি এম এফ করিম বলেছেন, ক্যানসার চিকিৎসার আধুনিক ওষুধগুলো স্বল্প মূল্যে বাজারজাত করা প্রয়োজন। স্বল্প মূল্যে ওষুধ দিয়ে ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা করার জন্য তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ক্যানসারের একটি নতুন ওষুধ বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বি এম এফ করিম এ কথা বলেন। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানটি ফুসফুসের ক্যানসারের নতুন ওষুধ বাজারে এনেছে।অনুষ্ঠানে বলা হয়, প্রতিবছর তিন লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের প্রতি চারজনের একজন ফুসফুসের ক্যানসারে ভুগছে। কিন্তু এই রোগের ওষুধের দাম খুবই বেশি।ক্যানসার বিশেষজ্ঞ এম এ হাই, মোল্লা ওবায়দুল্লাহ বাকী, হাফিজুর রহমান আনসারী, এ এম এম শরীফুল আলম, বীকনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মনজুরুল আলম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।