স্বাধীনতা দিবসে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলা একাডেমী বিকেল চারটায় একাডেমীর নজরুল মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। নজরুল একাডেমীতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ঢাকা রাইটার্স ফোরাম পুরান ঢাকার হাজারীবাগ বটতলা বাজারের বেড়িবাঁধ পাম্প মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।দুর্নীতি প্রতিরোধ কমিটি শহীদ কাজী আরেফ স্কুল ও কলেজের সামনে থেকে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১২’-এর উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের করবে। মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে দুপুর ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও শহীদদের আত্মার মুক্তি কামনায় এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।এ দিকে গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ (ন্যাপ-ভাসানী) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।সকাল সাড়ে আটটায় পিলখানার ‘সীমান্ত গৌরবে’ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।কেন্দ্রীয় কচিকাঁচার মেলা সকালে তাদের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে কুচকাওয়াজ, চিত্রাঙ্কনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান হবে।