স্বাধীনতা দিবসে বন্ধুসভার অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ শিরোনামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ঢাকা বন্ধুসভা। গতকাল শনিবার বিকেলে প্রথম আলো বন্ধুসভার কক্ষে এই অনুষ্ঠান হয়।‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/রক্ত লাল/রক্ত লাল’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর চলে স্বাধীনতার ৪০ বছরে আমরা কতদূর এগিয়েছি—এই নিয়ে আলোচনা। আলোচনায় অংশ নেন জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামন রওশন, পর্ষদের সম্পাদকমণ্ডলীর সদস্য রাজু আলীম, প্রথম আলোর সহসম্পাদক ফিরোজ জামান চৌধুরী, ঢাকা বন্ধুসভার সভাপতি আবেদা সুলতানা, সহসভাপতি ফারাহ্ দিবা আহমেদ, সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, রুহুল আমিন, তাসনুভা অরিন, মিরপুরসভার আল মামুন, ইউআইইউ বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন ও চ্যানেল আইয়ের জনি আহমেদ। আলোচনার ফাঁকে ফাঁকে ছিল গান, কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি করেন সামিউল আজিজ। গান পরিবেশন করেন রোকেয়া ইয়ামিন, সোহেল রানা, স্বর্ণময়ী, সুমি চক্রবর্তী, কোয়েল চাকমা ও কৌশিক। ঢাকা বন্ধুসভার লেখা পাঠের আসরে প্রথম প্রকাশনা দেয়ালে টাঙানো রোদ-এর স্বাধীনতা সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঢাকা বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক শাফিউল হাসান।একই দিনে সকাল ১০টায় ঢাকা মহানগরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা তাদের নিজস্ব মিলনায়তনে আয়োজন করে স্বাধীনতার ৪০ বছরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।