স্বাধীনতা স্তম্ভ উন্মুক্ত হবে ৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত স্বাধীনতা স্তম্ভের প্রথম পর্যায়ের স্থাপনাগুলো আগামী ৭ মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের কাজসহ সম্পূর্ণ প্রকল্পের কাজ ২০১২ সালের জুন মাসের মধ্যে শেষ হবে।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম গতকাল শনিবার স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এ কথা জানান। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হাসান উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রদানের স্থান, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানসহ অন্যান্য ঐতিহাসিক স্থান সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রকল্পের আওতায় ইতিমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ভূগর্ভস্থ মিউজিয়াম, প্লাজা, জলাধার, শিখা চিরন্তন এবং দুই হাজার আসনবিশিষ্ট উন্মুক্ত মঞ্চের কাজ শেষ হয়েছে। তথ্য বিবরণী