প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বাধীন হবে বা স্বাধীন হওয়া উচিত—এই স্বপ্ন প্রথম দেখিয়েছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে তিনি পাকিস্তানকে আস্সালামু আলাইকুম বলেছিলেন। ভুলে ভরা ইতিহাসে এখন স্বাধীনতার সেই প্রথম স্বপ্নদ্রষ্টার নামটি নেই।
গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বি. চৌধুরী এসব কথা বলেন। মওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ এ আলোচনার আয়োজন করে।