প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চারটি অনুষদের ডিন নির্বাচনে বিজয়ী হয়েছে স্বাধীনতার সপক্ষের শক্তি। গতকাল শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ফলাফল বিবরণী অনুযায়ী, মেডিসিন অনুষদে ৮৯ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন মেডিসিন বিভাগের শিক্ষক এ বি এম আবদুল্লাহ।১০০ ভোট পেয়ে সার্জারি অনুষদের ডিন নির্বাচিত হন নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।বেসিক মেডিসিন অনুষদে বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ইকবাল আর্সনাল ২৬ ভোট পেয়ে ডিন নির্বাচিত হন। ডেন্টাল অনুষদে ১০ ভোট পেয়ে ডিন নির্বাচিত হন মো. শামসুল আলম।