প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীরামকৃষ্ণের ১৭৬তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদ্যাপন উপলক্ষে ঢাকা রামকৃষ্ণ মিশনের ছয় দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার বিকেলে স্বামী বিবেকানন্দের ওপর আলোচনা সভা হয়। মিশন প্রাঙ্গণে ‘স্বামী বিবেকানন্দ: বিশ্বায়নের দিশারী’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন বিচারপতি গৌর গোপাল সাহা। সমাজকল্যাণ-মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন। গত সোমবার বিকেলে রামকৃষ্ণ মিশন উচ্চবিদ্যালয়ে স্বামী স্থিরাত্মানন্দ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুচরণ বিশ্বাস ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরূপ দত্ত।