স্বামী-স্ত্রী দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য কলহের জেরে গতকাল রোববার মিরপুর ১ নম্বরের দিয়াবাড়ী এলাকায় স্বামী-স্ত্রী দুজনেই দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন রোকনুজ্জামান (৪৭) ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন (২৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম জানান, রোকনুজ্জামানের অবস্থা গুরুতর। চিকিৎসাধীন আকলিমা বলেন, সকালে তিনি কাজে বের হওয়ার আগে রোকনুজ্জামান নিজেই নিজের মাথায় কেরোসিন ঢেলে আগুন ধরান। তিনি স্বামীকে উদ্ধার করতে গিয়ে পুড়ে গেছেন।  দগ্ধ ব্যক্তিদের স্বজনেরা জানান, রোকনুজ্জামান বেকার ছিলেন। তাঁর স্ত্রী একটি পোশাককর্মী।