স্বামীবাগে সংঘর্ষের পর পাল্টাপাল্টি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার স্বামীবাগে বিরোধপূর্ণ বাড়ি নিয়ে এলাকাবাসীর সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। আনসারদের গুলিতে আহত কুলসুম বেগম ও রিপন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার রাতে গুলিবিদ্ধ কুলসুমের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে রূপায়ণ ডেভেলপার কর্তৃপক্ষ, জমির অন্যতম দাবিদার আসিফ চৌধুরী, চারজন আনসার সদস্য আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, রেজাউল করিম ও মাহবুবুর রহমানকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করেন। অন্যদিকে আনসার কমান্ডার আনসার আলী বাদী হয়ে উচ্ছৃঙ্খল ২০-২৫ জনকে আসামি করে তাদের ওপর হামলার অভিযোগে মামলা করেন।