স্বামীর লাশ উদ্ধার স্ত্রী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান এলাকার পূর্ব মোল্লারটেক থেকে সাগর (৩০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগরের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে ১৭ নম্বর পূর্ব মোল্লারটেকের বাড়ির টিনশেডের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে সাগরের প্রথম স্ত্রী গয়া বেগম পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, দুই মাস আগে দক্ষিণখানের ওই ঘর ভাড়া নেন সাগর। গয়া বেগমকে নিয়ে সেখানে থাকতেন তিনি। সাগর দক্ষিণখানের একটি লন্ড্রি ফ্যাক্টরিতে কাজ করতেন। আট মাস আগে হালিমা বেগম নামে আরেকজনকে বিয়ে করেন তিনি। এ নিয়ে গয়া বেগমের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো।