স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইদুল ইসলাম প্রধান
মাইদুল ইসলাম প্রধান

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ থাকায় গতকাল রোববার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন তিনি। ফল পজিটিভ এসেছে।

মাইদুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মাইদুল ইসলাম করোনাভাইরাসের প্রেক্ষাপটে গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের সদস্যসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর কাজের বড় অংশই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অনুষ্ঠান গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা।

মাইদুল ইসলাম ছাড়া আরও দুটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।