স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইন পরিচালকসহ আসামি নয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইন পরিচালক আনোয়ারুল ইসলাম খানসহ নয়জনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপসহকারী পরিচালক খন্দকার নিলুফার জাহান ও আল আমিন রাজধানীর বনানী থানায় বাদী হয়ে এসব মামলা করেন।মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া বিল ভাউচার তৈরি করে সরকারি এক কোটি ৭২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আনোয়ারুল ইসলাম খান ছাড়া অন্য আসামিরা হলেন: স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর কর্মসূচি ব্যবস্থাপক মনোয়ারা বেগম, হিসাবরক্ষক নজরুল ইসলাম, গণ উন্নয়ন সংস্থার স্বত্বাধিকারী আবদুস সাত্তার ভূঁইয়া, নিউ ট্রেডের স্বত্বাধিকারী এস ডি রুবেল, আইমেক্স প্লাসের স্বত্বাধিকারী আফতাব আহমেদ, অ্যাডভান্স বিজনেস কনসালট্যান্ট ফার্মের স্বত্বাধিকারী সাঈদ জামান, ইভেন্টস বাংলাদেশের স্বত্বাধিকারী মিজানুর রহমান এবং সমাহারের মালিক এইচ এম আনোয়ার।