স্বাস্থ্যকর্মী বাড়াতে কমিউনিটি প্যারামেডিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে স্বাস্থ্যকর্মীর স্বল্পতা দূর করতে সরকার কমিউনিটি প্যারামেডিকের ওপর গুরুত্ব দিচ্ছে। এ সম্পর্কে ধারণা দিতে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত টারসান নামের প্রকল্প মিট দ্য প্রেসের আয়োজন করে।মিট দ্য প্রেসে জানানো হয়, দেশের জনসংখ্যার তুলনায় বিভিন্ন পর্যায়ে দক্ষ স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও বিশাল জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে পর্যাপ্ত দক্ষ স্বাস্থ্যকর্মী না থাকার কারণে। স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার কাজ করছে টারসান প্রকল্প। অনুষ্ঠানে আর টি এম ইন্টারন্যাশনালের সভাপতি আহমদ আল-কবির, প্রকল্প ব্যবস্থাপক জাফর আহমাদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।