স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্ত করেছে জাতীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১-এর খসড়া চূড়ান্ত করেছে স্বাস্থ্যনীতি প্রণয়নের জন্য গঠিত জাতীয় কমিটি। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে স্বাস্থ্যনীতির খসড়া গৃহীত হয়।সূত্র জানায়, গতকাল স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খসড়া নীতিটির কিছু কিছু ক্ষেত্রে ভাষা, শব্দ, বাক্যবিন্যাস ও কিছু সংযোজন-বিয়োজন করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক খসড়া তৈরি করা হয় ও ওয়েবসাইটে দেওয়া হয়। কয়েকটি ধাপে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মতামতও নেওয়া হয়। সবশেষে, গত বছরের ১১ জুলাই ৪৩ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়। সভায় প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম, জাতীয় অধ্যাপক এম আর খান, জাতীয় অধ্যাপক এম এ মালিক, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।